মুখের জন্য স্কাব
আমাদের সবার মুখ ভিতর থেকে পরিস্কার রাখা উচিত। না হলে নানা ধরনের ধুলা ময়লাতে আমাদের মুখের সেল নষ্ট হয়ে যেতে পারে। এর কারনে ব্রণ হতে পারে। সাথে আরও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহে অন্তত একবার মুখে স্কাব করতে পারলে মুখ ভিতর থেকে পরিষ্কার হবে।
আজকে আমরা একটি স্কাবের কথা জানব। যা অনেক সহজ এবং কার্যকারী।
উপকরন ঃ
চিনি
লেবু
পদ্ধতি ঃ প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তারপর ১ চামচ চিনির সাথে লেবুর রস মিশিয়ে নিয়ে পুরো মুখে ২-৪ মিনিট আলতো ভাবে ম্যাসাজ করতে হবে।। তারপর ১মিনিট মুখে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ।। আপনি যদি চান তাহলে সাথে চন্দন/ মুলতানি মাটির গুড়া মিশাতে পারেন। না দিলেও সমস্যা নেই ।
এটি সপ্তাহে ১ দিন দিলে আপনার মুখ থাকবে সুন্দর ।। আপনি ব্যাবহার করলে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন ।
আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। বা কিছু জানার থাকলে বলতে পারেন আমি সমাধান দেবার চেষ্টা করব ।
