রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

মুখের জন্য স্কাব

আমাদের প্রতিদিন অনেক কাজে বাহিরে যেতে হয়। যা আমাদের মুখের জন্য বেশি ভাল না।
আমাদের সবার মুখ ভিতর থেকে পরিস্কার রাখা উচিত।  না হলে নানা ধরনের ধুলা ময়লাতে আমাদের মুখের সেল নষ্ট হয়ে যেতে পারে। এর কারনে  ব্রণ হতে পারে। সাথে আরও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহে অন্তত একবার মুখে স্কাব করতে পারলে মুখ ভিতর থেকে পরিষ্কার হবে।
আজকে আমরা একটি স্কাবের কথা জানব। যা অনেক সহজ এবং কার্যকারী।


উপকরন ঃ

চিনি
লেবু

পদ্ধতি ঃ প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তারপর   ১ চামচ চিনির সাথে লেবুর রস মিশিয়ে নিয়ে পুরো মুখে ২-৪ মিনিট আলতো ভাবে ম্যাসাজ করতে হবে।। তারপর ১মিনিট মুখে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ।। আপনি যদি চান তাহলে সাথে চন্দন/ মুলতানি মাটির গুড়া মিশাতে পারেন। না দিলেও সমস্যা নেই ।

এটি সপ্তাহে ১ দিন দিলে আপনার মুখ থাকবে সুন্দর ।। আপনি ব্যাবহার করলে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন ।



আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। বা কিছু জানার থাকলে বলতে পারেন আমি সমাধান দেবার চেষ্টা করব । 

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

তৈলাক্ত ত্বক থেকে রক্ষা পাবার উপায় 

আমাদের অনেকের মুখে অতিরিক্ত তেল ভাব দেখা যায় । যা  ব্রণ এর কারন হতে পারে। তাছাড়া অস্বস্তিভাবও হয়।। আজকে আমরা মুখের তেল কমাবার কিছু উপায় সম্পর্কে জানব 

আমরা অনেকে তেল কমাতে অনেক ধরনের face wash / cleanser ব্যাবহার করে থাকি। এতে ভাবের থেকে ক্ষতিই বেশি হয়। আমরা চাইলে ঘরে বশেই ঘরোয়া পদ্ধতিতে তেল কমাতে পারি। 

উপায় ১ ঃ 

আমরা ওটমিল , মধু , লেবু এই তিনটি উপকরন দিয়ে তেল কমাতে পারি। 

২ চামচ ওটমিলের সাথে ১চামচ মধু এবং ১চামচ লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর হাত দিয়ে ২মিনিট মুখের চারপাশ ভালভাবে হাত বুলিয়ে নিন। তার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২বার লাগান। 


উপায় ২ঃ

আমাদের সবার ঘরেই ডিম থাকে। আপনি চাইলে ডিমের সাদা অংশটি
নিয়ে মুখে লাগাতে পারেন । ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

সপ্তাহে ২ দিন লাগান 

উপায় ৩ ঃ

১টি টমাটোর অর্ধেক টা নিয়ে জুস করে মুখে লাগাতে পারেন। ১৫মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন লাগান ।। 

উপায় ৪ ঃ

আমরা অনেকে আলভেরা সম্পর্কে জানি। চাইলে আলভেরার জেল মুখে লাগাতে পারেন। রাতে লাগিয়ে গুমাবেন সকালে উঠে ধুয়ে ফেলবেন । 




বলে দেয়া ভাল হালকা গরম পানি অতিরিক্ত তেল কমায় তাই হালকা গরম পানি ব্যাবহার করা যেতে পারে।। 

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

চুল পড়া অনেকেরই সমস্যা।। আমরা অনেকেই অনেক কিছু ব্যাবহার করে থাকি এই সমস্যা থেকে রেহাই পেতে।। চুল নানা কারনে পরতে পারে।।  চুল পরা রোধে কিছু উপায় -
পদ্ধতি নাম্বার ১

উপকরন সমূহ ঃ 

১। পেঁয়াজ বাটা
২। আলভেরা জুস / আলভেরা জেল
৩। নারিকেল তেল 
৪। ডিমের সাদা অংশ
পদ্ধতি ঃ  পেয়াজ বাটা , আলভেরা জেল /জুস নারিকেল তেল এবং ডিমের সাদা অংশ একসাথে ভাল ভাবে মিশিয়ে নিন। তার পর চুলের গোঁড়া দিয়ে ভাল ভাবে দিন।। পুরো মাথায় দেয়া হলে চুলের আগা তেও দিন ।। এইভাবে ১/১ঃ৩০ ঘণ্টা রাখুন। তার পর ধুয়ে ফেলুন।।  এটি সপ্তাহে অন্তত ২বার লাগান।। 

পদ্ধতি নাম্বার ২ 

উপকরন ঃ

১। মেহেদী
২। আমলা
৩। মেথি
৪। রসুন বাটা 

পদ্ধতি ঃ মেহেদির সাথে আম্লার রস বা আমলা বাটা মেথি বাটা এবং রসুন বাটা মিশিয়ে মাথায় লাগান।।তার পর চুলের গোঁড়া দিয়ে ভাল ভাবে দিন।। পুরো মাথায় দেয়া হলে চুলের আগা তেও দিন ।। এইভাবে ১/১ঃ৩০ ঘণ্টা রাখুন। তার পর ধুয়ে ফেলুন।।  এটি সপ্তাহে অন্তত ২বার লাগান।। 



কিছু তথ্য ঃ
সপ্তাহে ৩দিন মাথায় তেল দিন। এবং ৩/৪দিন মাথায় সাম্পু করুন।। রাত এ সবার আগে মাথার চুল ভাল ভাবে আঁচড়াবেন। এতে চুলের গোঁড়া তে রক্ত চলাচল স্বাভাবিক হবে।। ভেজা চুল বেধে রাখবেন না ... 

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

আমার ব্লগ সম্পর্কে কিছু কথা

এই ব্লগের মাধ্যমে আপনারা ভিভিন্ন রকমের রুপ চর্চা এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। এবং আপনি আপনার দরকারি তথ্য জানতে চাইতে পারেন ।। easharahman.blogspot.com


সবাইকে অনুসরন করার জন্য অনুরধ করা হল ...