তৈলাক্ত ত্বক থেকে রক্ষা পাবার উপায়
আমাদের অনেকের মুখে অতিরিক্ত তেল ভাব দেখা যায় । যা ব্রণ এর কারন হতে পারে। তাছাড়া অস্বস্তিভাবও হয়।। আজকে আমরা মুখের তেল কমাবার কিছু উপায় সম্পর্কে জানব
আমরা অনেকে তেল কমাতে অনেক ধরনের face wash / cleanser ব্যাবহার করে থাকি। এতে ভাবের থেকে ক্ষতিই বেশি হয়। আমরা চাইলে ঘরে বশেই ঘরোয়া পদ্ধতিতে তেল কমাতে পারি।
উপায় ১ ঃ
আমরা ওটমিল , মধু , লেবু এই তিনটি উপকরন দিয়ে তেল কমাতে পারি।
২ চামচ ওটমিলের সাথে ১চামচ মধু এবং ১চামচ লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর হাত দিয়ে ২মিনিট মুখের চারপাশ ভালভাবে হাত বুলিয়ে নিন। তার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২বার লাগান।
উপায় ২ঃ
আমাদের সবার ঘরেই ডিম থাকে। আপনি চাইলে ডিমের সাদা অংশটি
নিয়ে মুখে লাগাতে পারেন । ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
সপ্তাহে ২ দিন লাগান
উপায় ৩ ঃ
১টি টমাটোর অর্ধেক টা নিয়ে জুস করে মুখে লাগাতে পারেন। ১৫মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন লাগান ।।
উপায় ৪ ঃ
আমরা অনেকে আলভেরা সম্পর্কে জানি। চাইলে আলভেরার জেল মুখে লাগাতে পারেন। রাতে লাগিয়ে গুমাবেন সকালে উঠে ধুয়ে ফেলবেন ।
বলে দেয়া ভাল হালকা গরম পানি অতিরিক্ত তেল কমায় তাই হালকা গরম পানি ব্যাবহার করা যেতে পারে।।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন